১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকাবাসীর গড় আয় দেশের গড়ের দ্বিগুণের বেশি: ডিসিসিআই জরিপ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • 164

দেশের গড় মাথাপিছু আয় ২,৮২০ ডলার হলেও রাজধানী ঢাকায় এটি ৫,১৬৩ ডলারে পৌঁছেছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই) জরিপে এ তথ্য উঠে এসেছে।

শনিবার ডিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক একেএম আসাদুজ্জামান পাটোয়ারি জরিপের তথ্য তুলে ধরেন। জরিপে দেখা গেছে, দেশের মোট জনসংখ্যার ১১.২ শতাংশ এবং শহরের জনসংখ্যার ৩২ শতাংশ ঢাকায় বসবাস করে, যা এশিয়ার মধ্যে অন্যতম সর্বোচ্চ।

আরও পড়ুন : সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১,৮১২ জন

জরিপ অনুযায়ী, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে ঢাকা থেকে, আর দেশের মোট জিডিপির ৪৬ শতাংশ ঢাকাকেন্দ্রিক। এছাড়া রাজধানীতে দেশের মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ রয়েছে।

ডিসিসিআই জানিয়েছে, এই ত্রৈমাসিক জরিপে উৎপাদন, বাণিজ্য, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগসহ অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন খাতের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এ জরিপ দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং বিনিয়োগ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকাবাসীর গড় আয় দেশের গড়ের দ্বিগুণের বেশি: ডিসিসিআই জরিপ

সর্বশেষ আপডেট : ০৮:১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫