পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মোট ১,৮১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি–মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে: তারেক রহমান
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে ১,২৮৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৫২৫ জন অন্যান্য অপরাধে জড়িত। অভিযানে দুটি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদাও জব্দ করা হয়েছে।
পুলিশের এই বিশেষ অভিযান সারাদেশে একযোগে পরিচালিত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমন জোরদারে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের কর্মকর্তা।
ঢাকা ডেস্ক 









