০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যে অভ্যাসগুলো আপনার বার্ধক্যকে বিলম্বিত করে আপনাকে রাখবে তরুণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • 147

বয়স বাড়া একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু কেউই সহজে বুড়ো হতে চান না। সময়ের সঙ্গে পাল্লা দিতে হলে দরকার নিয়মিত পরিশ্রম ও  ভালা খাদ্যাভাস। 

গবেষণা  বলছে, কিছু সহজ অভ্যাস আছে, যা নিয়মিত মেনে চললে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ার গতি অনেকটাই কমিয়ে দেওয়া যেতে পারে।

চলুন জেনে নেয়া যাক—

নিয়মিত শরীরচর্চা 

প্রতিদিন ২০-৩০ মিনিট শরীরচর্চা করা উচিত। এতে শুধু পেশিই ভালো থাকে না, মনও সচল থাকে এবং মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে। চাপমুক্ত থাকার কারণে এর ইতিবাচক প্রভাব ত্বকেও দেখা যায়।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ নাস্তা

সকালের নাস্তায় ওটস, বেরি, অ্যাভোকাডো এবং বাদামের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখুন। বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফল (যেমন কমলা, লেবু) কোলাজেন উৎপাদনে বিশেষভাবে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

সুপারফুড (ঘরোয়া খাবার) 

রান্নাঘরে থাকা উপকারী খাবার, যেমন—হলুদ, ঘি এবং আমলকি নিয়মিত খেতে হবে। রাতে ঘুমানোর আগে এক চিমটি গোলমরিচ দিয়ে হলুদ মেশানো দুধ এবং প্রতিদিন সকালে একটি আমলকি খাওয়া ভালো। এছাড়া, খাবারের সঙ্গে ১-২ চামচ ভালো মানের ঘি রাখতে পারেন

পর্যাপ্ত আর্দ্রতা (পানি পান) 

ত্বক ও শরীর সুস্থ রাখতে শরীরকে আর্দ্র রাখা খুব জরুরি। এর জন্য নিয়মিত পানি খেতে হবে। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খেলে তা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে ও হজমে সাহায্য করে।

চুলে তেল দেওয়া 

বয়স বাড়ার আরেকটি লক্ষণ হলো চুল কমে যাওয়া। চুল ঘন ও স্বাস্থ্যকর রাখতে সপ্তাহে ২-৩ দিন নিয়মিত চুলে তেল মালিশ করুন। এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায়। তবে তেল দেওয়ার পাশাপাশি চুল পরিষ্কার রাখাও জরুরি।

সানস্ক্রিন ব্যবহার

প্রতিদিন সকালে মুখ, গলা এবং হাতে এসপিএফ (SPF) ৩০+ সানস্ক্রিন ব্যবহার করুন। মনে রাখবেন, শুধু বাইরে বেরোলেই নয়, ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার জরুরি। সূর্যের ক্ষতিকারক ইউভি (UV) রশ্মি এবং ডিজিটাল ডিভাইসের ব্লু লাইট ত্বকের ইলাস্টিসিটি নষ্ট করে, যা অকাল বার্ধক্যের অন্যতম কারণ। সানস্ক্রিন এই ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে।

পর্যাপ্ত ঘুম 

প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো দরকার। ঘুমের সময় শরীর তার ক্ষয়পূরণ করে নেয়। পর্যাপ্ত ঘুম মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন নিয়ন্ত্রণ করে, যা ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যে অভ্যাসগুলো আপনার বার্ধক্যকে বিলম্বিত করে আপনাকে রাখবে তরুণ

সর্বশেষ আপডেট : ১২:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫