০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ওমরাহ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • 241

হজ ফ্লাইট। পুরোনো ছবি

সৌদি কর্তৃপক্ষ ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে।

সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই নতুন নিয়মটি বিশ্বের সব দেশ এবং সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। খালিজ টাইমস-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, ওমরাহ যাত্রীদের ভ্রমণের তারিখ সম্পর্কে নিশ্চিত হতে এয়ারলাইনস ও সৌদি কর্তৃপক্ষ এই নিয়মে কড়াকড়ি আরোপ করেছে। সব ধরনের ভিসা নিয়ে আসা এবং বিশ্বের যেকোনো দেশের নাগরিকের জন্যই এখন রিটার্ন টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিবেদনটিতে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরানের অভিজ্ঞতা তুলে ধরা হয়। যেখানে গত সপ্তাহে সাঈদ ওমরার জন্য সৌদি আরবে যাওয়ার উদ্দেশে দুবাই বিমানবন্দরে গেলে চেক-ইন কাউন্টারে তাকে থামানো হয়। তাকে জানানো হয়, রিটার্ন টিকিট দেখাতে না পারলে বোর্ডিং পাস দেওয়া হবে না।

মিরান জানান, তার পরিকল্পনা ছিল মক্কায় কয়েকদিন থাকার পর সময় পেলে মদিনাতেও যাবেন, ফলে তিনি তাৎক্ষণিক ফেরার টিকিট কাটেননি।

মিরানের কথায়, তিনি যখন চেক-ইন কাউন্টারে পৌঁছান, তখন কাউন্টার বন্ধ হওয়ার সময় প্রায় হয়ে এসেছিল। এই অবস্থায় রিটার্ন টিকিট কাটতে তার প্রায় আধা ঘণ্টা সময় লাগে। এরপরই তাকে চেক-ইন দেওয়া হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ওমরাহ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা

সর্বশেষ আপডেট : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫