০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • 175

ছবি : সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যেটি লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ শনিবার (২৫ অক্টোবর) জানান, আজ সকাল ৮টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশের ৬০টি জেলার আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত অবস্থায় আছে। আর ৪টি জেলার আকাশে খুবই সামান্য পরিমাণে মেঘের উপস্থিতি রয়েছে।

মোস্তফা কামাল বলেন, শনিবার সকাল ৯টা থেকে আগামীকাল (রোববার) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি জেলার সীমান্তবর্তী কোনো কোনো উপজেলার উপরে খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, ও গাইবান্ধা জেলা এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলো উপরে হালকা পরিমাণে কুয়াশার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

সর্বশেষ আপডেট : ০২:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫