০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 138

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। তার আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনদের বাস্তবায়নসহ আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে এই সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার পরিবর্তে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী এবার বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন : নরসিংদীতে বাসচাপায় অটোরিকশা চালকসহ তিনজনের মৃত্যু

উল্লেখ্য, গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র ড. ইউনূসের হাতে তুলে দেন। এরপর থেকেই তার সফরসূচি নিয়ে প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরসংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও ইতিমধ্যে সম্পন্ন হয়েছিল এবং সময়সূচি চূড়ান্ত করা হয়েছিল। তবে রাজনৈতিক অগ্রাধিকার বিবেচনায় সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) সম্মেলনকে সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয়, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও রাষ্ট্রনেতারা অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

সর্বশেষ আপডেট : ০৩:০০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫