০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২০

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 134

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে চিন্নাটেকুর এলাকায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে যায়।

দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। দরজা আটকে যাওয়ায় অনেকে বের হতে পারেননি, কিছু যাত্রী জানালা ভেঙে প্রাণে বাঁচেন।

আরও পড়ুন : একক প্রার্থীর জন্য বিনাভোটে জয়ের সুযোগ বন্ধ

২১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে মৃতদের ১১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকি ৯ জনের দেহ এতটাই পুড়ে গেছে যে পরিচয় নির্ধারণ কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে; তার সন্ধান চলছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু দুবাই থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তার নির্দেশ দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২০

সর্বশেষ আপডেট : ১০:৪৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫