০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত করল সরকার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 118

সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আগামী রোববার (২৬ অক্টোবর) আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি জানিয়েছেন।

এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, ‘দ্যা সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪’-এর সাব রুল ১৬ অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করছে, যা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।’

আরও পড়ুন : স্মৃতিশক্তি বাড়াতে দৈনন্দিন জীবনের ৭টি কার্যকর অভ্যাস

প্রজ্ঞাপন জারির পর থেকে দেশি ও বিদেশি এয়ারলাইনসগুলোকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিতে নির্দেশনাও দেওয়া হয়েছিল। এমনকি ২ অক্টোবর থেকেই এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় বিভিন্ন এয়ারলাইনসের কাছে।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক ঘোষণা কার্যকর করা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত করল সরকার

সর্বশেষ আপডেট : ০৫:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫