কমবেশি সকলেরই ডিম অন্যতম পছন্দের খাবার। ডিমের মধ্যে থাকে শক্তি ,জল ,প্রোটিন , চর্বি ,কোলেস্টেরল,কার্বোহাইড্রেট,ভিটামিন,রিবোফ্লাভিন, ক্যালসিয়াম,ফসফরাস।
আর ডিম দিয়ে তৈরি করা যায় নানান রকম মজার খাবার। তার মধ্যে একটি হলো ডিমের দোপেঁয়াজা।
চলুন জেনে নেওয়া যাক ডিমের দোপেঁয়াজা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
সেদ্ধ ডিম- ৪টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
১ চা চামচ আদা রসুন বাটা
মরিচের গুঁড়া- ১ চা চামচ
হলুদ- আধা চা চামচ
ভাজা জিরা গুঁড়া- ১ চা চামচ
লবণ- পরিমাণমতো
তেল- পরিমাণমতো
টমেটো সস- ২ টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন
চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে ডিম হাল্কা ভেজে নিন। এবার সেই কড়াইতে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভেজে নিন। এরপর তাতে হলুদ, মরিচ, টমেটো সস ও লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে ডিম দিয়ে দিন। এবার পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন।
ঢাকা ডেস্ক 















