১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

 উগান্ডায় দুটি বাসের মধ্যে সংঘর্ষে ৬৩ যাত্রী নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 128

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

জানা গেছে,কাম্পালা থেকে গুলু অভিমুখে যাওয়া বাসটি এটি লরিকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা অন্য বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এড়াতে চালকদের মধ্যে একজন গাড়ি ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু ‘চেইন রিঅ্যাকশন’ সৃষ্টি হয়, যার ফলে কমপক্ষে চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বেশ কয়েকবার উল্টে যায়। ফলস্বরূপ ৬৩ জন প্রাণ হারিয়েছেন।

দেশটির পুলিশ সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনার সময় কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের মধ্যে কিছু ব্যক্তিকে ভুলবশত নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকতে পারে।

উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর হাত-পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল বলে জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

 উগান্ডায় দুটি বাসের মধ্যে সংঘর্ষে ৬৩ যাত্রী নিহত

সর্বশেষ আপডেট : ১২:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫