অসামাজিক কার্যকলাপের অভিযোগে খুলনায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১১ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নগরীর ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন আবাসিক ও লোয়ার যশোর রোডের হোটেল এনিটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগরীর ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন আবাসিক এবং লোয়ার যশোর রোডের হোটেল এনিটা আবাসিকে একযোগে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১১ তরুণ-তরুণীকে আটক করা হয়। অভিযান শেষে আটককৃতদের থানায় নেওয়া হয় এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন,অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। নাগরিক নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ঢাকা ডেস্ক 









