১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 151

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নির্ধারিত বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সূত্র: রয়টার্স।

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে মস্কোকে আহ্বান জানানো হয়েছিল; কিন্তু মস্কো এতে সম্মত না হওয়ায় নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। আপাতত নিকট ভবিষ্যতে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের কোনো সম্ভাবনা নেই।

ওই কর্মকর্তা আরও জানান, কয়েক দিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও’র ফোনালাপ হয়। সেই ফোনালাপে আসন্ন বৈঠক উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার শর্ত দেওয়া হয়েছিল। মস্কোর পক্ষ থেকে পরে জানানো হয়, সংঘাতের এই পর্যায়ে আপাতত যুদ্ধবিরতি সম্ভব নয়। এর পরেই ওয়াশিংটন বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয়।

বৈঠক স্থগিতের ঘোষণার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি কোনো খামোখা বৈঠক করতে চাইনি। তাই আপাতত (বৈঠক) স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি ইঙ্গিত দিয়ে বলেন, তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিবর্তন আসতেই পারে। আপনারা আগামী দু’দিন যা যা ঘটবে— সেদিকে লক্ষ্য রাখবেন।

এদিকে, বৈঠক স্থগিতের সিদ্ধান্ত এলেও প্রেসিডেন্ট পুতিনের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দুই দেশের প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে প্রস্তুতি অব্যাহত রেখেছে রাশিয়া।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত

সর্বশেষ আপডেট : ১২:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫