০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 157

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এই আহ্বান জানান।

সিইসি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। আমাদেরকে এই কালচারটা কাল্টিভেট করতে হবে। আমরা ‘রুল অব ল’ চাই, ‘নট রুল বাই ল’ শাসন করার জন্য বানানো আইন চাই না। নির্বাচনকালীন যে ধরনের কাজের দায়িত্বই পড়ুক না কেন, তা ন্যায়ানুগভাবে, আইনসম্মতভাবে, নিউট্রালি এবং প্রফেশনালি পালন করতে হবে।

উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে সিইসি নির্বাচনের সময় সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস। আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়, আমাদের প্রিজাইডিং অফিসারের সঙ্গে সমন্বয়, পুলিং অফিসারের সঙ্গে সমন্বয়… এ সার্বিক সমন্বয়টা আপনাদেরকে খুব সিরিয়াসলি করতে হবে।

চাপমুক্ত থেকে কাজ করার বিষয়ে সিইসি দৃঢ় বার্তা দেন। তিনি বলেন, আপনারাও কোনো প্রেশারের কাছে নত স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নত স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন।

নির্বাচন কমিশনও কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না এবং কমিশনও কর্মকর্তাদের কোনো অন্যায় আদেশ বা হুকুম দেবে না। প্রচলিত আইন অনুযায়ীই নির্দেশনা যাবে বলে তিনি নিশ্চিত করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

সর্বশেষ আপডেট : ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫