১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 136

প্রতীকি ছবি

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১৩১ জনকে ঝটিকা মিছিলে অংশগ্রহণের দায়ে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর পাশাপাশি সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১ হাজার ৭৪৮ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান রাজধানীতে গ্রেপ্তারির তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে।

এদিকে, পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ২০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫৪৭ জনসহ মোট ১ হাজার ৭৪৮ জনকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০৬:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫