০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাতের আশঙ্কা : বেবিচক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 145

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বেবিচকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি বলেন, “আগুনের সূত্রপাতের বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিভিন্ন সংস্থা যৌথভাবে তদন্ত করছে। তাদের চূড়ান্ত প্রতিবেদনের পরই প্রকৃত কারণ জানা যাবে।”

বেবিচক চেয়ারম্যান আরও জানান, আগুন লাগার সময় বিভিন্ন রুটের ১৫টি ফ্লাইট বিকল্প পথে পাঠানো হয়। বিমান চলাচল বন্ধ থাকায় যেসব যাত্রী আটকে পড়েছিলেন, তাদের পরদিন বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল বিষয়ে আপিল শুনানি শুরু

উল্লেখ্য, গত শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজের আমদানি বিভাগে আগুন লাগে। টানা ২২ ঘণ্টা চেষ্টার পর ৩৭টি ফায়ার সার্ভিস ইউনিটের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাবে, এ ঘটনায় দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে এবং ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ হাজার কোটি টাকা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাতের আশঙ্কা : বেবিচক

সর্বশেষ আপডেট : ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫