১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কন্যা সন্তান হওয়ায় খালে ফেলে দিল মা, অতপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 173

তৃতীয়বার কন্যা সন্তান জন্ম দেওয়ায় পাঁচ দিনের নবজাতককে খালে ফেলে হত্যা করেছেন মা শারমিন আক্তার। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) সাতক্ষীরার কলারোয়ায়।

অভিযুক্ত নারী ও শিশুটির মা শারমিন আক্তার কলারোয়ার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর টাওয়ার মোড় এলাকার আব্দুল জব্বারের মেয়ে। স্বামী ইব্রাহিম খলিলসহ বাবার বাড়িতেই বসবাস করতেন তারা।

পুলিশ জানায়, থানার একটি তদন্ত টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে রাতেই ঘটনা উদঘাটন করে। জিজ্ঞাসাবাদে শারমিন নবজাতককে পাশের খালে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেলে নবজাতককে নিয়ে শারমিন বাইরে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান, সন্তানটি চুরি হয়েছে, পাওয়া যাচ্ছে না। পরে ইব্রাহিম খলিল কলারোয়া থানায় গিয়ে সন্তান নিখোঁজের অভিযোগ (জিডি) করতে গেলে পুলিশের সন্দেহ হয়।

তিনি জানান, শিশুটির মা শারমিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন দাদী খাদিজা বেগম। এ ঘটনায় করা মামলায় ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর জিজ্ঞাসাবাদে শিশুটির বাবা জড়িত না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কন্যা সন্তান হওয়ায় খালে ফেলে দিল মা, অতপর…

সর্বশেষ আপডেট : ০৪:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫