০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 246

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ নভেম্বর শুরু হবে। এতে অংশ নেবেন লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ এক হাজার ২১৯ জন প্রার্থী।

এর আগে, গতকাল রোববার (১৯ অক্টোবর) রাত ১০টার পরপরই বিশেষ এ বিসিএসের ফল প্রকাশ করা হয়।

পিএসসি জানায়, এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে বা প্রতারণার আশ্রয় নিলে; কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে; প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা যে কোনো ত্রুটি পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সর্বশেষ আপডেট : ০৬:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫