১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধেয়ে আসছে শক্তিশালী ‘আঁখি’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 147

আবহাওয়াবিদরা বলছেন, দেশজুড়ে গরমের তীব্রতা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আসবে শক্তিশালী বৃষ্টিবলয়।

সোমবার (২০ অক্টোবর) আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।

এতে বলা হয়, দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’। এটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এর ফলে দেশের প্রায় সকল এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি ঘটাতে পারে।

শক্তিশালী বৃষ্টিবলয়টি ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত থাকতে পারে জানিয়েছেন বিডব্লিউওটি।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরো ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, আগামী শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে।  একইসঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধেয়ে আসছে শক্তিশালী ‘আঁখি’

সর্বশেষ আপডেট : ০৬:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫