১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সচিব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 99

(ইসি) সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদকর্মীদের এ তথ্য জানান ইসি সচিব আখতার হোসেন।

আখতার আহমেদ বলেন, নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, সবাই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই। ‎সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে।

ইসি সচিব বলেন, নির্বাচনে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে, পুলিশ কাজ করবে ‎দেড় লাখ। সর্বমোট প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

আখতার আহমেদ বলেন, নির্বাচনে আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হতো; কিন্তু এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে। এটা আমরা পরীক্ষা করে দেখব।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সচিব

সর্বশেষ আপডেট : ০৩:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫