১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাবে না: নির্বাচন কমিশনার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 123

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সংবিধান ও নির্বাচনী বিধি অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এই প্রতীক দেওয়া সম্ভব নয়।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রতীকের ক্ষেত্রে আমাদের হাতে বাঁধা সংবিধান ও আইন। তালিকায় শাপলা প্রতীক না থাকায় তা এনসিপিকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।’

আরও পড়ুন : আওয়ামী লীগ ফিরলে কারও রেহাই নেই: রাশেদ খান

তিনি আরও বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না। কেউ বিতর্কিত হলে বা আইন লঙ্ঘন করলে তাঁকে দায়িত্বে রাখা হবে না।’

পুলিশের প্রতি আহ্বান জানিয়ে কমিশনার বলেন, ‘আমরা সবাই জানি, দেশের কোনো বিভাগই সম্পূর্ণ দাগমুক্ত নয়। তাই অতীতের কলঙ্ক পেছনে ফেলে আস্থা ও সমন্বয়ের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।’

তিনি নিশ্চিত করেন, নির্বাচন কমিশন কোনো দলের পক্ষপাত করবে না। ‘আমাদের একটাই লক্ষ্য—একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা,’ যোগ করেন তিনি।

কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ১ লাখ ৫২ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনকেন্দ্রিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা দায়িত্বশীলভাবে কাজ করে দেখাতে চাই, দেশে সত্যিকারের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাবে না: নির্বাচন কমিশনার

সর্বশেষ আপডেট : ০২:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫