১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৫ মে এবং ২৪ আগস্টের ঘটনা একই সুতোয় গাঁথা : উপদেষ্টা আসিফ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 126

ছবি : সংগৃহীত

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, শাপলা চত্বরে শহীদদের নাম স্থায়ী অবকাঠামোতে লেখা হবে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যায় না; শাপলা চত্বরের ৫ মে এবং ২৪ আগস্টের ঘটনা একই সুতোয় গাঁথা বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, শহীদদের স্বীকৃতি দেওয়া এবং শহীদ পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব। পরাজিত ফ্যাসিবাদী শক্তি শাপলার ঘটনা এবং শহীদদের সম্মানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫৮ শহীদ পরিবারের হাতে চেক বিতরণ করা হয়।

এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে শহীদ ৫৮ জন এবং ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে শহীদ ১৯ জন- মোট ৭৭ জন শহীদ পরিবারের প্রত্যেককে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে, মোট ৭ কোটি ৭০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৫ মে এবং ২৪ আগস্টের ঘটনা একই সুতোয় গাঁথা : উপদেষ্টা আসিফ

সর্বশেষ আপডেট : ০৬:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫