০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:১৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 106

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসল করা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চলা এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হাওলাপাড়ার মো. তাইম কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়ার একটি পুকুরে গোসল করতে যান। সেখানে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। মারধরের শিকার হয়ে তাইম ও তার বন্ধুরা নিজ গ্রামে ফিরে গেলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে দুই গ্রামে।

আরও পড়ুন : প্রতিশ্রুতি রক্ষায় বন্ধুকে বাসর ঘরে পাঠালেন বর

সন্ধ্যা নামতেই দুই গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। পরে রাত গভীর হলে টর্চলাইটের আলোয় দেশীয় অস্ত্র নিয়ে তারা মুখোমুখি হয়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পুরো এলাকা তখন রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন, যাদের কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায় এবং গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন পুনরায় সংঘর্ষ না ঘটে।

তিনি আরও বলেন, “ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

সর্বশেষ আপডেট : ১১:১৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫