১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরতে চান কঙ্গনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 108

বলিউডের ঝলমলে দুনিয়া পেরিয়ে বিজেপির তারকা সাংসদ হয়ে উঠেছিলেন লিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু হঠাৎই যেন পাল্টে গেল সুর। সাংসদ হয়েও নায়িকার মুখে এখন ক্লান্তির সুর।

অভিনেত্রী সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে দেওয়া নতুন স্টোরি যেন ইঙ্গিত দিচ্ছে, কঙ্গনার মনে জমেছে রাজনৈতিক জীবনের অস্বস্তি ও অনিশ্চয়তার ছায়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি কঙ্গনা বিজেপি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপির একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে সুরেশ জানিয়েছেন, রাজনীতি ছেড়ে তিনি অভিনয়ে ফিরতে চান।

এই স্টোরিতেই কঙ্গনা লিখেছেন, রাজনীতি এমন একটা পেশা যার পথ সহজ নয়। বড্ড কঠিন। রাজনীতিতে তেমন টাকা-পয়সা উপার্জনও নেই। উল্টো নানারকমের খরচ রয়েছে। আর শিল্পীরা যদি নিজেদের পেশায় সময় ব্যয় করে, তাহলে তাদের দক্ষতা ও কাজের ওপর প্রশ্ন তোলা হয়।

এখানেই শেষ করেননি কঙ্গনা। তার কথায়, রাজনীতিতে ভালো করে কাজ করার পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করতে দেওয়া উচিত।

কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি এমার্জেন্সি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পর থেকেই কঙ্গনা সিনেমার পর্দা থেকে গায়েব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরতে চান কঙ্গনা

সর্বশেষ আপডেট : ০৫:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫