১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে কারণে যায়নি এনসিপি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 108

রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন কেন দলটি বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি।

শনিবার (১৮ অক্টোবর) আখতার হোসেন বলেন, “জুলাই সনদে যথাযথ আইনি ভিত্তি নেই এবং বাস্তবায়নের সুস্পষ্ট প্রক্রিয়া উপস্থাপন করা হয়নি। তাই আমরা এই সনদে স্বাক্ষর করিনি।”

তিনি আরও বলেন, এনসিপি মনে করে জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হলে যেকোনো রাজনৈতিক প্রতিশ্রুতির স্পষ্ট বাস্তবায়ন কাঠামো থাকা জরুরি। সেই কাঠামো অনুপস্থিত থাকায় দলটি সনদ স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত থাকে।

সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন।

আরও পড়ুন : চীনে একসঙ্গে ৯ শীর্ষ জেনারেল বরখাস্ত, শুরু বড় ধরনের সামরিক শুদ্ধি অভিযান

এর আগে এক বিবৃতিতে এনসিপি জানায়, জুলাই সনদ কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি দেশের স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা ভেঙে গণতান্ত্রিক রূপান্তরের নীলনকশা হওয়া উচিত। তাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি স্পষ্ট না হওয়া পর্যন্ত দলটি এতে সই করবে না।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, “বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ ছাড়া সনদে স্বাক্ষর জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। অতীতে অনেক দল প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেনি, আমরা সেই ভুলের পুনরাবৃত্তি করতে চাই না।”

এনসিপি জানিয়েছে, সনদের বাস্তবায়ন আদেশ ও পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশের পরই তারা তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে কারণে যায়নি এনসিপি

সর্বশেষ আপডেট : ০১:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫