০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের আগুন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 111

প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও কিছু সময় লাগবে বলে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট টানা রাতভর কাজ করে যাচ্ছে। আগুন নেভানোর কাজে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরাও অংশ নেন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের কয়েকশো মিটার দূর থেকেও তাপমাত্রা স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল।

আরও পড়ুন : চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে সেনা ও নৌবাহিনী যোগ দিয়েছে

গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের একটি আটতলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে। ওই ভবনে অবস্থিত দুটি প্রতিষ্ঠান হলো অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানি। ভবনের সপ্তম তলায় ছিল দুটি প্রতিষ্ঠানের গুদামঘর, যেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অ্যাডামস ক্যাপে টাওয়েল ও ক্যাপ তৈরি করা হয়, আর জিহং মেডিকেল উৎপাদন করে সার্জিক্যাল গাউনসহ চিকিৎসা সরঞ্জাম। আগুন দ্রুত ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, “সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো ১৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুনের কারণ নির্ধারণে তদন্ত চলছে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের আগুন

সর্বশেষ আপডেট : ১১:৩০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫