১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 81

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছে যে তারা ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির মতে, এই স্বাক্ষর অনুষ্ঠান কোনো আইনি ভিত্তি তৈরি করবে না এবং কেবল একটি আনুষ্ঠানিক পদক্ষেপে সীমাবদ্ধ থাকবে। দলটি বহুবার জানিয়েছে— রাজনৈতিক ঐকমত্য টেকসই করতে আইনি ভিত্তি অপরিহার্য। এনসিপির দাবি, আইনি কাঠামো নিশ্চিত না করে এমন স্বাক্ষর অনুষ্ঠান “জুলাই ঘোষণাপত্র”-এর মতো আরেকটি একতরফা উদ্যোগে পরিণত হতে পারে।

আরও পড়ুন : শর্ত পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

তবে এনসিপি জানিয়েছে, ঐকমত্য কমিশন যেহেতু প্রক্রিয়ার সময় বাড়িয়েছে, তারা পরবর্তী আলোচনায় অংশ নেবে এবং নিজেদের অবস্থান সেখানে ব্যাখ্যা করবে। তাদের দাবি যদি বিবেচনা করা হয়, তাহলে ভবিষ্যতে এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কথা ভাববে।

আজ শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান। তার কয়েক ঘণ্টা আগে এই ঘোষণা দিল আওয়ামী লীগবিরোধী আন্দোলনে সামনের সারিতে থাকা তরুণ নেতৃত্বনির্ভর রাজনৈতিক দল এনসিপি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

সর্বশেষ আপডেট : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫