১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুলাই যোদ্ধাদের দাবি মেনে সনদের অঙ্গীকারনামার ৫ নম্বর দফা সংশোধন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 108

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫ নম্বর দফা সংশোধন করা হয়েছে জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলনে। আন্দোলনরত জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনার পর এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিক্ষোভরত জুলাই যোদ্ধাদের উদ্দেশে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এই সংশোধনের ঘোষণা দেন।

তিনি জানান, সংশোধিত ৫ নম্বর দফায় এখন গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ‘আওয়ামী ফ্যাসিবাদবিরোধী’ আন্দোলনে নিহত, গুম বা নির্যাতিত ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, শহীদ পরিবার ও আহত জুলাই বীর যোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা, মাসিক ভাতা এবং আইনি সুরক্ষার নিশ্চয়তা যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন : সংসদ ভবনের সামনে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ

এ সময় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, “অঙ্গীকারনামার এই সংশোধিত ভাষ্য সরকারকে স্পষ্টভাবে উপস্থাপন করা হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য নেই।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুলাই যোদ্ধাদের দাবি মেনে সনদের অঙ্গীকারনামার ৫ নম্বর দফা সংশোধন

সর্বশেষ আপডেট : ০৪:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫