০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 106

প্রতীকি ছবি

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং স্বল্প সময়ে তীব্র বজ্রবৃষ্টির সতর্কতা।

বিডব্লিউওটি জানায়, এই সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রবৃষ্টির সক্রিয়তা ও সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। সেই সঙ্গে মাঝারি বজ্রবৃষ্টির মাঝারি সম্ভাবনা রয়েছে; চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

সংস্থাটি জানায়, এটি মূলত বিক্ষিপ্ত ও আকস্মিক বৃষ্টি হবে। বৃষ্টিপাত হবে স্বল্প এলাকাজুড়ে, তবে বজ্রসহ জোরে নামতে পারে এবং স্থায়িত্ব কম হবে। এর ফলে জেলার সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে।

এছাড়া মেঘ অনেকটা দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দিনের বেলায় মেঘের ফাঁকে ফাঁকে রোদ থাকবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ আপডেট : ০২:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫