১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তিন যুগ পর রাকসু নির্বাচন আজ, চলছে ভোটগ্রহণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 104

ছবি : সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর আজ (বৃহস্পতিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকেল ৫টা থেকে কেন্দ্রীয়ভাবে ১৭টি কেন্দ্রের ফলাফল গণনা শুরু হবে।

কমিশন জানায়, তিন স্তরের যাচাই শেষে ভোট দেবেন ভোটাররা। ভোটকেন্দ্রের প্রতিটি ধাপে ফুল প্রুফ নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, কারচুপি ঠেকাতে আমরা শুধু অমোচনীয় কালির ওপর নির্ভর করছি না। থ্রিডি লেভেলের নিরাপত্তা নিশ্চিত করছি। প্রথম ধাপে যাচাই করা হবে ভোটারের শিক্ষার্থী আইডি কার্ডের সত্যতা। দ্বিতীয় ধাপে দেখা হবে ইউনিক আইডি নম্বর। তৃতীয় ধাপে ছবিযুক্ত ভোটার তালিকা থেকে যাচাই শেষে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে।

জানা যায়, এবারের নির্বাচনে ২৩টি পদে ১১টি প্যানেল ও স্বতন্ত্রসহ ২৪৭ জন, সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন, প্রতিটি হল সংসদের ১৫টি করে পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের রাকসু নির্বাচনে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন এবং বাকি ২০টি পদে ২০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসু ও সিনেটে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ জন এবং ছাত্র ১৭ হাজার ৫৯৫ জন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তিন যুগ পর রাকসু নির্বাচন আজ, চলছে ভোটগ্রহণ

সর্বশেষ আপডেট : ০৯:২১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫