১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শর্ত পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 102

জুলাই সনদে স্বাক্ষরের আগে দুটি মূল শর্ত পূরণ না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান জানান।

নাহিদ ইসলাম বলেন, “আইনি ভিত্তি এবং বাস্তবায়ন আদেশের নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করা অর্থহীন হবে। ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে এই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই স্বাক্ষরের আগে আদেশের খসড়া দেখতে হবে এবং সেই টেক্সট নিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে।”

আরও পড়ুন : পরীক্ষায় অংশ নিতে না পারা সেই আনিসা দুই বিষয়ে ফেল

তিনি আরও জানান, সনদ বাস্তবায়নের আদেশ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার সেই আদেশ জারি করবেন বলে এনসিপির প্রত্যাশা।

নাহিদ বলেন, “ড. ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই এই আদেশ প্রেসিডেন্ট নয়, সরকারের পক্ষ থেকেই জারি করা উচিত।”

এনসিপি আহ্বায়ক আরও জানান, জুলাই সনদের অধীনে প্রস্তাবিত ৮৪টি সংস্কার বিষয় একসঙ্গে গণভোটে উপস্থাপন করা হবে। সেখানে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের কোনো আলাদা কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কী হবে, তা আগে থেকেই রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে বলে দাবি করেন তিনি।

গণভোটে জনগণ সনদ অনুমোদন করলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা প্রদান করা হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তবে এখনো পরিষ্কার নয়—এই প্রক্রিয়া সংশোধন আকারে হবে নাকি নতুন কাঠামোতে, সে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

তিনি শেষে বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি এবং মূল টেক্সট—এই দুটি বিষয়ে স্বচ্ছতা না আসা পর্যন্ত এনসিপি সনদে স্বাক্ষর করবে না।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শর্ত পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

সর্বশেষ আপডেট : ০৪:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫