০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শীতকালে খুশকির সমস্যা, জেনে নিন ঘরোয়া সমাধান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 127

শীতকাল এলেই অনেকের মাথায় খুশকির সমস্যা দেখা দেয় যা খুবই বিরক্তিকর। কেউ কেউ আবার সারা বছরই এ সমস্যায় ভোগেন।

অনেকেই খুসকি দূর করতে ব্যবহার করে নানা রকম দামি প্রডাক্ট কিন্তু তাতেও কোনও কাজ হয় না।

পুষ্টিবিদদের মতে, খুশকির মূল কারণ যদি হয় ধুলো-ময়লা, ঘাম জমা বা অপরিষ্কার স্ক্যাল্প, তাহলে শুধু শ্যাম্পু করেই তা দূর করা সম্ভব নয়। তবে ঘরোয়া কিছু সহজ উপায় মেনে চললে খুশকি অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়।

টক দই ব্যবহার করুন

টক দই মাথার ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করে এবং প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে। মাথার ত্বকে টক দই লাগিয়ে ২০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়। সপ্তাহে দুই দিন এভাবে ব্যবহার করলে খুশকি কমবে।

লেবুর খোসার পানি

লেবুর খোসায় রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান, যা খুশকি দূর করতে কার্যকর। ৪–৫টি লেবুর খোসা ৪–৫ কাপ পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর সেই পানি মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।

ভিনেগার ব্যবহার

ভিনেগার মাথার পিএইচ ব্যালান্স ঠিক রাখে এবং খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে। শ্যাম্পু করার পর এক গ্লাস পানিতে ১ চামচ ভিনেগার মিশিয়ে শেষবার চুল ধুয়ে নিন। তবে এক চামচের বেশি ব্যবহার করা উচিত নয়, এতে চুল রুক্ষ হয়ে যেতে পারে।

অতিরিক্ত যত্নে যা করবেন

১. নিয়মিত চুল পরিষ্কার রাখুন
২. গরম পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করুন
৩. মাথায় ঘাম জমে গেলে দ্রুত ধুয়ে ফেলুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শীতকালে খুশকির সমস্যা, জেনে নিন ঘরোয়া সমাধান

সর্বশেষ আপডেট : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫