১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাকসু নির্বাচন ঘিরে ২ হাজার পুলিশ ও ১৮ প্লাটুন র‌্যাব-বিজিবি মোতায়েন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 144

রাত পোহালেই (বৃহস্পতিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ
নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে ২ হাজার পুলিশ এবং ১৮ প্লাটুন র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব নিশ্চিত করেছেন, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন এবং তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আশা প্রকাশ করেছেন যে, সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের ২০০ গজের মধ্যে তিন দিনের জন্য মিছিল, সভা-সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা উল্লেখযোগ্য নির্দেশনার মধ্যে রয়েছে: নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের স্টিকার-সংবলিত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন ক্যাম্পাসে ঢুকতে পারবে না।

নির্বাচনের দিন সব ধরনের মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং একাডেমিক ভবন এলাকায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকবে। পাস ব্যবহার করে গণমাধ্যমকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাকসু নির্বাচন ঘিরে ২ হাজার পুলিশ ও ১৮ প্লাটুন র‌্যাব-বিজিবি মোতায়েন

সর্বশেষ আপডেট : ০৬:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫