১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে মাছ ধরার জালে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 111

রাঙ্গামাটির বিলাইছড়িতে নদীতে পড়ে লতা মার্মা (৩৩) নামে এক নারী নিখোঁজ হন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর স্থানীয়রা মাছের জাল দিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে।

নিহত লতা মার্মা কেংড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে কেংড়াছড়ি থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজার আসার পথে কেরণছড়ি এলাকায় এসে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা মাছের জাল দিয়ে তল্লাশির পর বেলা সাড়ে ১১টায় তার মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বামী মিলন কান্তি চাকমা জানিয়েছেন, তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের সংসারে দুই মেয়ে এক ছেলে রয়েছে।

বিলাইছড়ি থানার ওসি মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাবশত নদীতে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাঙ্গামাটিতে মাছ ধরার জালে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

সর্বশেষ আপডেট : ০৩:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫