০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে আ. লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 151

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বরিশাল শহরের সদর রোড এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শারমিন মৌসুমী কেকা (৪৫) বরিশাল নগরীর সদর রোড এলাকার হিরন আহমেদ মিঠুর স্ত্রী এবং ঝালকাঠি পৌরশহরের চাঁদকাঠি এলাকার বাসিন্দা সিকান্দার কবিরের মেয়ে। তিনি ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদুল।

তিনি জানান, জাতীয় সেবা ৯৯৯ এ খবর পেয়ে বাসায় ঢুকে খাটে শোয়া অবস্থায় মরদেহটি দেখতে পান। পরবর্তীতে মহিলা পুলিশ মরদেহ চেক করে এক অংশে রক্ত জমাট রয়েছে দেখতে পান।

তবে কেকার মেয়ে দিতান জানিয়েছে, বিকেল থেকে তার মায়ের সাড়া শব্দ না পেয়ে রাতে রুমের দরজা খুলে গিয়ে দেখতে পান তার মা মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তার বাবাকে বিষয়টি অবগত করেন।

দিতান জানান, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগে তার হার্টে রিং পড়ানো হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঝালকাঠিতে আ. লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট : ০২:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫