০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সোনার দামে নতুন ইতিহাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 117

বিশ্ববাজারে সোনার দাম আবারও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৬২ দশমিক ৩১ ডলারে।

একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ০ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭১ ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশার কারণে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে। এমন অবস্থায় আগামী বছরের মধ্যে সোনার দাম ৫ হাজার ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। এতে কয়েক দফায় সর্বোচ্চ দামের নতুন করের্ড সৃষ্টি হয়েছে। সর্বশেষ সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করেছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৬৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৬ বার, আর কমেছে মাত্র ১৮ বার।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সোনার দামে নতুন ইতিহাস

সর্বশেষ আপডেট : ০১:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫