১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১২:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 94

ছবি: সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর আর ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৫৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। ২০৬ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি ও কলকাতা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের শহর কিনশাসা, কাতারের দোহার।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১২.৬ গুণ বেশি রয়েছে।

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৭৯) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে কল্যাণপুর (১৭৪), বেচারাম দেউড়ি (১৭০), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৯), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৬), গোড়ান (১৫৪), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫২) এলাকায়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

সর্বশেষ আপডেট : ১২:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫