০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আসছে একাধিক শৈত্যপ্রবাহ, বিদায় নিচ্ছে বর্ষা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 98

দীর্ঘস্থায়ী বর্ষার পর অবশেষে বিদায়ের পথে মৌসুমি বায়ু। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই বর্ষা পুরোপুরি শেষ হতে পারে। এর মধ্য দিয়ে চলতি বছরের দীর্ঘতম বর্ষাকালেরও সমাপ্তি ঘটবে।

উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে ইতিমধ্যেই শরতের হিমেল অনুভূতি স্পষ্ট হচ্ছে। ভোরে কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রাম-গঞ্জের পথঘাট, বাতাসে বইছে শীতের আগমনী বার্তা।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ মৌসুমি ও দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর থেকে শুরু করে আগামী কয়েক মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন : মেক্সিকোতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪

এ সময়ের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বাংলাদেশ থেকে সরে যাবে। অক্টোবরের প্রথমার্ধে দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। যদিও গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

শীত মৌসুমে রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দফা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আসছে একাধিক শৈত্যপ্রবাহ, বিদায় নিচ্ছে বর্ষা

সর্বশেষ আপডেট : ১১:০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫