১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৬:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 134

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

অ্যাকাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য পুরস্কারের অর্ধেক পেলেন জোয়েল মোকিয়র।

সৃজনশীল বিনাশের (ক্রিয়েটিভ ডেসস্ট্রাকশন) মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রণয়নের জন্য বাকি অর্ধেক যৌথভাবে পেলেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

পুরস্কারের এক কোটি ১০ লাখ ক্রোনারের অর্ধেক নেবেন মোকিয়র। বাকি অর্ধেক ভাগ করে নেবেন আগিয়োঁ ও হাউইট।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

সর্বশেষ আপডেট : ০৬:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫