১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 121

ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক গ্রেপ্তার ও পরিবহন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার (১২ অক্টোবর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে বিপাকে পড়েছেন ঢাকাগামী সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ময়মনসিংহের মাসকান্দা, আকুয়া ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে শত শত যাত্রী ভিড় জমালেও বাস না পেয়ে তারা হতাশ হয়ে পড়েন। কেউ কেউ আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প যাতায়াতের ব্যবস্থা খুঁজতে হয় তাদের।

ধর্মঘটের কারণে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার বাসও বন্ধ রয়েছে।

আরও পড়ুন : ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার রাতে। জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় বাসে ওঠার সময় মুক্তিযোদ্ধা আবু রায়হান পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কা খেয়ে বিতর্কে জড়ান। পরে ক্ষমা চাইলেও অরুণ ঝন্টু তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং বাস থেকে নামিয়ে দেন।

এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শনিবার রাতেই ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে বিক্ষোভে অংশ নেন। পরে পুলিশ শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, “আমাদের শ্রমিককে আটক করা ও বাস চলাচলে বাধা দেওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটক শ্রমিককে মুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।”

এদিকে, হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কেউ বিকল্প পরিবহন খুঁজে ছুটছেন, কেউ আবার নিরুপায় হয়ে বাস টার্মিনালেই অবস্থান করছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

সর্বশেষ আপডেট : ১২:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫