১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপি নেতা ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন, জানা গেল কনের পরিচয়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • 125

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ও দলটির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। তার হবু স্ত্রীর নাম ব্যারিস্টার নুসরাত খান, যিনি টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে আংটি পরানো হয়।

ইশরাকের মা ইসমত হোসেনও বাগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সবকিছু হয়েছে হঠাৎ করেই, পারিবারিকভাবে। সবার কাছে দোয়া চাইছি।”

আরও পড়ুন : জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

রাজনীতিক পরিবার থেকে আসা ইশরাক হোসেন প্রয়াত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাদেক হোসেন খোকার পুত্র।

১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করা ইশরাক ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা শেষে কিছুদিন যুক্তরাজ্যে কাজ করার পর দেশে ফিরে ব্যবসা ও রাজনীতিতে যুক্ত হন তিনি। বর্তমানে তিনি বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, ব্যারিস্টার নুসরাত খান যুক্তরাজ্যে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরে পেশাগত জীবন শুরু করেছেন। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই তাদের বিবাহ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপি নেতা ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন, জানা গেল কনের পরিচয়

সর্বশেষ আপডেট : ০৪:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫