০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 93

ফিলিপিন্সের দক্ষিণ-পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সোয়া ৮ টার দিকে দেশটির মিন্দানাও অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

এর ফলে বিপজ্জনক সুনামির ঢেউ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পটি দ্বীপের রাজধানী দাভাও থেকে প্রায় ১২৩ কিলোমিটার (৭৯ মাইল) দূরে মিন্দানাও দ্বীপের পূর্ব দিকে ৫৮.১ কিলোমিটার (৩৬ মাইল) গভীরতায় আঘাত হানে।

ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) জানিয়েছে, ‘জীবনের জন্য হুমকিস্বরূপ উচ্চতার ঢেউসহ একটি ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা করা হচ্ছে’ এবং পূর্ব ও দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৭.৪ বললেও ফিভোলক্স জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৬ মাত্রার।

মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক করে দিয়েছে যে, ফিলিপিন্সের কিছু অংশে ১-৩ মিটার উচ্চতার ঢেউ উঠতে পারে। অন্যদিকে ইন্দোনেশিয়ার কিছু উপকূল এবং দ্বীপরাষ্ট্র পালাউতে ৩০ সেমি থেকে ১ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।

ফিলিপিন্স কর্তৃপক্ষ বলছে, প্রথম সুনামির ঢেউ স্থানীয় সময় বেলা ১১:৪৩ মিনিটের আগে আসতে পারে এবং ‘ঘণ্টাব্যাপী’ স্থায়ী হতে পারে।

সূত্র: বিবিসি, সিএনএন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি

সর্বশেষ আপডেট : ০৯:৫৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫