আফগানিস্তানের রাজধানী কাবুলে কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। এতে টিটিপি প্রধান নিহত হয়েছেন বলে গুঞ্জনে কথা জানিয়েছে পাকস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।
পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, সূক্ষ্ম ও নির্ভুল এ হামলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ ও ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হয়।
তবে স্থানীয় সংবাদমাধ্যমে তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়নি। তবে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া এক পোস্টে বিস্ফোরণ ও সম্ভাব্য বিমান হামলার তথ্য নিশ্চিত করে আতঙ্কিত না হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া, বিস্ফোরণের মাত্রা ছোট ছিল বলেও দাবি করেন তিনি। তবে স্থানীয় বাসিন্দারা বলেছেন, হামলাটি বেশ শক্তিশালী ছিল।
ঢাকা ডেস্ক 









