১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ বিশ্ব ডিম দিবস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 99

আজ (১০ অক্টোবর) বিশ্ব ডিম দিবস । ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয় ডিম দিবস।

‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’ স্লোগান সামনে রেখে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো পালন করছে এবারের দিবসটি।

দেশের পোল্ট্রি খাতের বৃহৎ উদ্যোক্তাদের সংগঠন বিপিআইসিসি এবং ওয়াপসা- বাংলাদেশ শাখার যৌথ আয়োজনে আজ বিশ্ব ডিম দিবস পালন করা হবে।

বিজ্ঞাপনখাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, পুষ্টি চাহিদা পূরণ এবং সুস্বাস্থের জন্য প্রতিটি মানুষের বছরে ন্যূনতম ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। প্রণিসম্পদ অধিদপ্তর বলছে, এখন গড়ে প্রতিটি মানুষের জন্য ১৩৭টি ডিমের সহজলভ্যতা রয়েছে।

আজ বিশ্ব ডিম দিবস উপলক্ষে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড এগ অর্গানাইজেশন (WEO) ও ইন্টারন্যাশনাল এগ কমিশনের (IEC) উদ্যোগে বিভিন্ন দেশে নানা আয়োজন করা হয়েছে। কানাডায় এ বছর খামারিদের অবদানকে সম্মান জানিয়ে জাতীয় প্রচার চালানো হচ্ছে।

ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের জন্য পুষ্টিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ভারতের নাগপুর ভেটেরিনারি কলেজের পোলট্রি সায়েন্স বিভাগ পাঁচ হাজার একটি ডিম দিয়ে বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা করবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ বিশ্ব ডিম দিবস

সর্বশেষ আপডেট : ১০:৩৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫