০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন রাবি শিক্ষক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 81

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক অধ্যাপক ড. শিবশঙ্কর রায় নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে পবার নওহাটা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কের মনসুর জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক রাবির মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। দুর্ঘটনায় আহত হয়েছেন রাবির দর্শন বিভাগের প্রফেসর আসাদুজ্জামান বাদশাহ। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। আহত শিক্ষক আসাদুজ্জামান সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পবার থানার ওসি আরও বলেন, শিক্ষকরা মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। আসাদুজ্জামান তার স্কুটি চালাচ্ছিলেন। আর শিব শংকর রায়ের পিঠে মাছ ধরার সরঞ্জামাদি ছিল। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে দুর্ঘটনার কারণ জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন রাবি শিক্ষক

সর্বশেষ আপডেট : ১২:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫