০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ৯ ভারতীয় প্রতিষ্ঠান ও ৮ নাগরিক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 109

ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ সৃষ্টি করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের নয়টি প্রতিষ্ঠান ও আটজন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার (১০ অক্টোবর) ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য প্রকাশ করেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)’ জানিয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যে সরাসরি জড়িত। একই সঙ্গে ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও এলপিজি পরিবহনে সহযোগিতার অভিযোগে আরও ৬০ জন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালোতালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় চীন ও সংযুক্ত আরব আমিরাতের কিছু প্রতিষ্ঠানও রয়েছে।

আরও পড়ুন : ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছালেন শহিদুল আলম

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, নিষেধাজ্ঞার মধ্যে থাকা ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মুম্বাই-ভিত্তিক সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম এবং শিব টেক্সচেম, পাশাপাশি দিল্লি-ভিত্তিক বিকে সেলস কর্পোরেশন। এই সংস্থাগুলো গত কয়েক বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি পেট্রোকেমিক্যাল আমদানি করেছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা পাঁচ ভারতীয় নাগরিক হলেন— কেমোভিকের পরিচালক পীযূষ মাগনলাল জাভিয়া, ইন্ডিসল মার্কেটিং পরিচালক নীতি উন্মেশ ভট্ট, হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুণাল কাসাত এবং পুনম কাসাত। এছাড়া তালিকায় আরও তিন ভারতীয়ের নাম রয়েছে— বরুণ পুলা, আয়াপ্পান রাজা এবং সোনিয়া শ্রেষ্ঠার। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজের সঙ্গে যুক্ত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ৯ ভারতীয় প্রতিষ্ঠান ও ৮ নাগরিক

সর্বশেষ আপডেট : ০৮:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫