০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পুরো দেশজুড়ে বৃষ্টির আভাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 144

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পর্যায়ক্রমে এ বৃষ্টির প্রভাব পড়বে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আরও পড়ুন : মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ৯ ভারতীয় প্রতিষ্ঠান ও ৮ নাগরিক

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা ও ময়মনসিংহের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রোববার থেকে সোমবার পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, তবে দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর ১৪ ও ১৫ অক্টোবরেও একই ধরনের পরিস্থিতি বজায় থাকতে পারে।

বর্ধিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, পাঁচ দিনের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পুরো দেশজুড়ে বৃষ্টির আভাস

সর্বশেষ আপডেট : ০৮:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫