০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছালেন শহিদুল আলম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 126

খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন। তিনি তুর্কিশ এয়ারলাইনসের TK 6921 ফ্লাইটে স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন।

আরও পড়ুন : লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি

এর আগে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার অফিস জানিয়েছিল, শহিদুল আলমকে তুরস্কের সহযোগিতায় ইসরায়েলের কারাগার থেকে মুক্ত করার চেষ্টা চলছিল। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছিল, বিশেষ বিমানের মাধ্যমে তিনি আঙ্কারায় নিয়ে আসা হতে পারে। তবে শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব হয়নি।

শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, যা গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে পরিচালিত হয়। গত বুধবার ইসরায়েলি সেনারা ওই নৌবহরে হামলা চালিয়ে সব সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীসহ নাবিকদের আটক করেছিল।

এই যাত্রায় বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। শহিদুল আলম ওই নৌবহরের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মানবাধিকার ও গণতান্ত্রিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছালেন শহিদুল আলম

সর্বশেষ আপডেট : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫