০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ শান্তিতে নোবেল ঘোষণা, ট্রাম্প কি নোবেল পাচ্ছেন?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 135

এ বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম আজ (১০ অক্টোবর) ঘোষণা করা হবে। সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ৩টায় শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এবার মোট ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছেন।

শান্তিতে নোবেল জয়ীকে বেছে নেন নরওয়েজিয়ান নোবেল কমিটি, যা পাঁচজন সদস্য নিয়ে গঠিত। রাজনৈতিক দলগুলোর সুপারিশে তাদের নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট।

কে পুরস্কার পেতে পারেন?

আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে বর্ণিত মানদণ্ড পূরণ করে বিশ্বের যে কেউ এই পুরস্কার পেতে পারেন। উইলে বলা হয়েছে, পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে ‘যিনি জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব বাড়াতে, স্থায়ী সেনাবাহিনীর বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলনের আয়োজন ও প্রচারে সর্বাধিক বা শ্রেষ্ঠ অবদান রেখেছেন।’

পুরস্কার কমিটির সচিব এবং কমিটির কাজের প্রস্তুতি তদারক নিয়োজিত ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন বলেন, ‘পুরস্কারটি বর্তমান প্রেক্ষাপটে মূল্যায়ন করতে হয়’।

মনোনয়ন দেওয়া হয় যেভাবে

হাজার হাজার মানুষ প্রার্থী প্রস্তাব করতে পারেন। এর মধ্যে রয়েছে সরকার ও পার্লামেন্টের সদস্যরা, বর্তমান রাষ্ট্রপ্রধানরা, ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের অধ্যাপকরা এবং আগের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরাও। এ বছর ৩৩৮টি মনোনয়ন এসেছে।

মনোনীত হয়েছেন যারা

যদিও পুরো তালিকাটি গোপন রাখা হয়, মনোনয়নদাতারা চাইলে তা প্রকাশ করতে পারেন। এ বছর প্রকাশিত নামগুলোর মধ্যে অন্যতম আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), ন্যাটো, হংকংয়ের বন্দী কর্মী চাউ হ্যাং-তুং, এবং কানাডার মানবাধিকার আইনজীবী ইরউইন কটলার।

কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন। তবে তাদের মনোনয়ন বসন্ত ও গ্রীষ্মে অর্থাৎ ৩১ জানুয়ারির শেষ সময়সীমার পর জমা পড়ায়, সেগুলো ২০২৫ সালের পুরস্কারের জন্য বিবেচিত হবে না।

ট্রাম্প কি জিততে পারেন?

নোবেল বিশেষজ্ঞদের মতে, কেবল তখনই তিনি জিততে পারেন, যদি তিনি তার নীতি পরিবর্তন করেন। কারণ বর্তমানে তিনি বিশ্বব্যবস্থাকে দুর্বল করছেন, যা নোবেল কমিটি উচ্চমূল্যায়ন করে। বরং কমিটি মানবিক সংস্থা, সাংবাদিক বা জাতিসংঘের কোনো প্রতিষ্ঠানকে পুরস্কৃত করতে পারে– অথবা অন্য চমকও দিতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ শান্তিতে নোবেল ঘোষণা, ট্রাম্প কি নোবেল পাচ্ছেন?

সর্বশেষ আপডেট : ০২:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫