০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 101

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক ছাড়া নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন,

‘ইসিকে আমরা পরিষ্কার জানিয়েছি—নিবন্ধন দিতে হলে তা শাপলা প্রতীকেই দিতে হবে। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না, আর এনসিপিও শাপলা ছাড়া কোনো নিবন্ধন নেবে না। আমরা এ বিষয়ে অনড় অবস্থানে আছি।’

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে ভোটার তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, প্রবাসীদের ভোটাধিকার এবং শাপলা প্রতীক ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন : এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দুই ঘণ্টা আলোচনা চলেছে এই প্রশ্নে—শাপলা প্রতীক না দেওয়ার কারণ কী? কিন্তু কমিশন কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাদের নীরবতা থেকেই মনে হয়েছে, তারা আপত্তিহীন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সামনে দুটি পথ—ধানের শীষ, তাঁতী শাটল বা সোনালী আঁশের মতো পুরনো প্রতীক বাতিল করা, অথবা শাপলা প্রতীক দেওয়া। আমরা চাই, কারও প্রতীক বাতিল না হোক; তবে শাপলা আমাদের অধিকার।’

এনসিপি মুখ্য সমন্বয়ক অভিযোগ করেন, ইসি পূর্ববর্তী কমিশনের মতো বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, ‘এ ধরনের উদ্ভট চিন্তা কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। আমরা শাপলার বিষয়ে অনড় আছি, থাকবও।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বশেষ আপডেট : ০৮:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫