০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অফিস সহকারীর অ্যাকাউন্টে হঠাৎ ঢুকে পড়ল একসঙ্গে ৩৩০ মাসের বেতন, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 99

এক কর্মীর সেলারি অ্যাকাউন্টে একসঙ্গে ৩৩০ মাসের বেতন ঢুকে পড়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্যান কনসরসিও ইন্ডাস্ট্রিয়াল দে আলিমেন্তোস দে চিলির অফিস সহকারী হিসেবে তার মাসিক বেতন ৩৮৬ পাউন্ড। অথচ ২০২২ সালের মে মাসে বেতন প্রদানে এক ত্রুটির কারণে ওই কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় প্রায় এক লাখ ২৭ হাজার পাউন্ড।

কল্পনাতীত পরিমাণ অর্থ পেয়ে চাকরি থেকে তৎক্ষণাৎ ইস্তফা দেন তিনি। শুধু তাই নয়; বসের ফোন ধরাও বন্ধ করে দেন। শেষ পর্যন্ত অর্থ ফেরত পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয় নিয়োগকারী প্রতিষ্ঠান। কিন্তু, বিচারের রায় যায় ওই কর্মীর পক্ষেই।

প্রথমে তিনি কোম্পানিকে সমুদয় অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেন। তবে, তিন দিনের মাথায় চাকরিতে ইস্তফা দিয়ে তিনি আর যোগাযোগ করেননি। পরে কোম্পানির পক্ষ থেকে তার বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করে কোম্পানি।

এরপর তিন বছর ধরে চলা আইনি প্রক্রিয়ার পর এক বিচারক রায় দেন, ঘটনাটি চুরি নয় বরং অনুমোদনহীন প্রাপ্তি হিসেবে বিবেচিত হবে। ফলে, এটি ফৌজদারি মামলা হিসেবে বিচারযোগ্য নয়।

যদিও আদালত ওই ব্যক্তিকে ফৌজদারি অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে, কোম্পানি জানিয়েছে, তারা দেওয়ানি আদালতের মাধ্যমে অর্থ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাবে। দিয়ারিও ফিনান্সিয়েরো পত্রিকাকে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, আমরা এই রায় পুনর্বিবেচনার জন্য সমস্ত আইনগত পদক্ষেপ নেব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অফিস সহকারীর অ্যাকাউন্টে হঠাৎ ঢুকে পড়ল একসঙ্গে ৩৩০ মাসের বেতন, অতঃপর…

সর্বশেষ আপডেট : ১২:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫